1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

‘জাতিসংঘ হচ্ছে একটি উন্নত বিশ্ব গড়ে তোলার বাতিঘর’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩ Time View

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বলেছেন, জাতিসংঘ হচ্ছে একটি উন্নত বিশ্ব গড়ে তোলার বাতিঘর। এর আদর্শ ভাবনা হচ্ছে বিশ্বে শান্তি, ন্যায়বিচার, সমতা ও মর্যদা প্রতিষ্ঠা করা।

জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংস্থার সাধারণ পরিষদের অধিবেশনে মহাসচিব বলেন, ‘জাতিসংঘের স্তম্ভ দেশের সার্বভৌম ক্ষমতা সবার উন্নতি সাধনের চেষ্টায় অভিন্ন মূল্যবোধের ভিত্তি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে হাতে হাত রেখে এগিয়ে চলে।’

মহাসচিব বলেন, ‘কেউ বিশ্ব সরকার ব্যবস্থা চাই না। তবে আমরা বিশ্ব শাসন ব্যবস্থার উন্নয়নে অবশ্যই একত্রে কাজ করব।’

তিনি বলেন, ‘অবর্ণনীয় অনেক ভোগান্তির পর এই দিন এ সংস্থা গড়ে ওঠায় আমরা আজ তা পালন করছি। দুটি বিশ্বযুদ্ধ, লাখ লাখ মানুষের মৃত্যু এবং ভয়ঙ্কর হত্যাযজ্ঞের প্রেক্ষাপটে বিশ্ব নেতাদের সহযোগিতা ও আইনের শাসন প্রতিপালনের প্রতিশ্রুতি মধ্যদিয়ে এ আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করা হয়।’

জাতিসংঘের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে বক্তব্য দেয়ার সময় ইউএন মহাসচিব বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করায় এসব অর্জিত হয়েছে।

তিনি বলেন, ‘অনেক আশংকা থাকলেও তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানো গেছে। আধুনিক ইতিহাসের বহু বছর কেটে গেলেও আর কখনো আমরা বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকে সামরিক লড়াইয়ে লিপ্ত হতে দেখিনি। আর এটি জাতিসংঘ প্রতিষ্ঠার সবচেয়ে বড় অর্জন। এ অর্জন নিয়ে সদস্য রাষ্ট্রগুলো গর্ব করতে পারে।

মহাসচিব বলেন, জাতিসংঘের ঐতিহাসিক আরো অর্জনের মধ্যে রয়েছে বিভিন্ন শান্তি চুক্তি ও শান্তিরক্ষা, উপনিবেশ শাসনের অবসান, মানবাধিকার রক্ষা, রোগ নির্মূল, দারিদ্র্য দূরিকরণ, প্রগতিশীল আন্তর্জাতিক আইনের উন্নয়ন, পরিবেশ ও আমাদের এই বিশ্ব রক্ষায় যুগান্তকারি বিভিন্ন চুক্তি।’

তিনি বলেন, অতি সম্প্রতি ২১ শতকের ভিশন নিয়ে সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলস এবং প্যারিস এগ্রিমেন্ট অন ক্লাইমেট চেঞ্জের ওপর সর্বসম্মত চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ