1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

‘ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আগের মতোই স্থগিত থাকবে’

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১ Time View

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে বলে আমেরিকা যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ আগের মতোই বহাল থাকবে।

বোরেল রবিবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে এই সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে কথা বলারই অধিকার ওয়াশিংটনের নেই। কাজেই এই সমঝোতার মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহালের যে ম্যাকানিজম আছে তাও ব্যবহার করার অধিকার রাখে না ওয়াশিংটন।

বোরেল তার বিবৃতিতে আরও বলেন, সব পক্ষের উচিত ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করে এটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা।

ই্ইউর পাশাপাশি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়া।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সব দেশের বিরোধিতা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শনিবার দাবি করেন, অস্ত্র নিষেধাজ্ঞাসহ ইরানের বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে। কিন্তু তার এ বক্তব্যের বিরোধিতা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সব দেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ