1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

বিশ্বে করোনা থেকে সুস্থ ২ কোটি ২৮ লাখের বেশি মানুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ Time View

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ সোমবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ কোটি ১২ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭৪ লাখ ৪২ হাজার ১৪৩ চিকিৎসাধীন এবং ৬১ হাজার ২৪৬ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩১১ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে ভারতে সেরে উঠেছে ৪৩ লাখ ৯২ হাজার ৬৫০, যুক্তরাষ্ট্রে ৪২ লাখ ৫০ হাজার ১৪০ জন, ব্রাজিলে ৩৮ লাখ ৫১ হাজার ২২৭, রাশিয়ায় ৯ লাখ ৯ হাজার ৩৫৭, কলোম্বিয়ায় ছয় লাখ ৩৩ হাজার ১৯৯, পেরুতে ছয় লাখ সাত হাজার ৮৩৭, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৯০ হাজার ৭১ জন, মেক্সিকোতে চার লাখ ৯৯ হাজার ৩০২, চিলিতে চার লাখ ১৯ হাজার ৭৪৬, ইরানে তিন লাখ ৫৯ হাজার ৫৭০, সৌদি আরবে তিন লাখ ১০ হাজার ৪৩৯, পাকিস্তানে দুই লাখ ৯২ হাজার ৩০৩, তুরস্কে দুই লাখ ৬৭ হাজার ২৩৩, বাংলাদেশে দুই লাখ ৫৬ হাজার ৫৬৫, জার্মানিতে দুই লাখ ৪৪ হাজার, ইতালিতে দুই লাখ ১৮ হাজার ৩৫১, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কানাডায় এক লাখ ২৪ হাজার ৬৯১, কাতারে এক লাখ ২০ হাজার ৩০৩, ফ্রান্সে ৯১ হাজার ৫৭৪ জন, ওমানে ৮৫ হাজার ৪১৮ এবং কুয়েতে ৮৯ হাজার ১৬৮ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৪৮৪ জন, কুয়েতে ৯০ হাজার ১৬৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ৭৪ হাজার ২৭৩, সিঙ্গাপুরে ৫৭ হাজার ১৮১, সুইজারল্যান্ডে ৪০ হাজার ৫০০, দক্ষিণ কোরিয়ায় ২০ হাজার ২৪৮, অস্ট্রেলিয়ায় ২৪ হাজার ৬৩ ও মালয়েশিয়ায় ৯ হাজার ৩৫৫ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ লাখ ৬৫ হাজার ৩৬ জন রোগী মারা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ