1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

বনানীর আহমেদ টাওয়ারে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ Time View

ঢাকার বনানীর কামাল আতাতুর্ক সড়কে ২২তলা আহমেদ টাওয়ারের একটি অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাদের ৮ ইউনিটি ঘটনাস্থলে যায়। বেলা সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ওই ভবনের ১৫তলায় একটি অফিসে আগুনের সূত্রপাত হয় জানিয়ে বনানী থানার ওসি নূরে আজম বলেন, ‘বাইরে থেকে শুধু ধোঁয়া বের হতে দেখা গেছে। ফায়ার সার্ভিস এসে ওই ফ্লোরের জানালার গ্লাস ভেঙে দিয়েছে।’

অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। তবে ধোঁয়া বের হতে শুরু করলে ওই ভবন ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলেও জানান তিনি।

এই আহমেদ টাওয়ারের লাগোয়া এফআর টাওয়ারে গত বছর ২৮ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ নিহত হয়। পরে জানা যায়, ১৫ তলার অনুমতি নেওয়ার পর ইমারত বিধিমালা লঙ্ঘন করে এফআর টাওয়ারের ১৮ তলার নকশা অনুমোদন করা হয়। পরে সেই ভবন বাড়ানো হয় ২৩ তলা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ