1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

নিউইয়র্কে পার্টিতে গোলাগুলি : নিহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি পার্টিতে গোলাগুলির ঘটনায় দুজন নিহত ও ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের রোচেস্টারে ওই হামলার ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশের ভারপ্রাপ্ত প্রধান মার্ক সিমন্স সাংবাদিকদের জানান, ওই এলাকায় গোলাগুলির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সদস্যরা।

মার্ক সিমন্স বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৬ জনের হতাহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। এর মধ্যে দুঃখজন খবর হলো দুজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। ’

তিনি আরও বলেন, আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা সংকটজনক নয় বলে জানানো হয়েছে। ওই গোলাগুলির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ছাড়া গোলাগুলির ঘটনায় একজন জড়িত ছিল নাকি আরও বেশি বন্দুকধারী ছিল তাও জানাতে পারেনি পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ