1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

সৌদি আরবের তেল রফতানি ৬২ শতাংশ কমেছে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬ Time View

সৌদি আরবের তেল রফতানির পরিমাণ প্রায় ৬২ শতাংশ কমে গেছে। দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষ এ বছরের দ্বিতীয় প্রান্তিকের যে হিসাব প্রকাশ করেছে তাতে এ চিত্র দেখা গেছে। বৃহস্পতিবার ওই হিসাব প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশটির কর্তৃপক্ষ।

করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের চাহিদা কমে যাওয়ায় বিগত কিছুদিন ধরে ধারাবাহিকভাবে কমেছে সৌদি আরবের তেল রফতানি। গত মঙ্গলবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায় গত জুলাই মাসে সৌদি আরবের বার্ষিক মূল্যস্ফীতির হার ৬ দশমিক ১ শতাংশে পৌঁছায়, যা আগের মাসের চেয়ে মাত্র ০ দশমিক ৫ শতাংশ বেশি।

এমন বাস্তবতায় বৃহস্পতিবার সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষ জানায়, ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে দেশটির তেল রফতানি হয়েছে প্রায় ৭৪ লাখ ৮০ হাজার কোটি রিয়াল মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল। বিশ্বজুড়ে চাহিদা কমে যাওয়ায় তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক এবং এর মিত্ররা তেলের উৎপাদন নজিরবিহীনভাবে কমিয়ে ফেলেছে।এসব দেশ মিলে দৈনিক ৯৭ লাখ ব্যারেল উৎপাদন কমিয়েছে। এই পরিমাণ তেল বিশ্বজুড়ে সরবরাহের ১০ শতাংশের সমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ