1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : ৪ অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭ Time View

যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যে শুক্রবার থেকে প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে মিনেসোটার পাশাপাশি ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও ওয়াইয়োমিং রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জনমত জরিপে এখন অবধি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে এ বছর অনেক ভোটারই আগাম ভোট ও ডাকযোগে ভোট দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

শুক্রবার আগাম ভোট শুরু হওয়া মিনেসোটায় মুখোমুখি প্রচার চালিয়েছেন দুই নেতা ট্রাম্প ও বাইডেন। ২০১৬ সালে ট্রাম্প তার তৎকালীন ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের কাছে রাজ্যটিতে ১.৫ শতাংশ পয়েন্টে হেরেছিলেন। সম্প্রতি রাজ্যটির মিনিয়াপোলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গের নির্মম হত্যা ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। দেশজুড়েই ছড়িয়ে পড়ে সে বিক্ষোভ।

বিক্ষোভকারীদের প্রতি কঠোর অবস্থান নিয়েছিলেন ট্রাম্প। বিক্ষুব্ধদের উগ্র বামপন্থী আখ্যা দিয়ে শহরটিতে আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। বলেছিলেন, বাইডেন জয়ী হলে ওইসব উগ্র-বামপন্থিরা আরও প্রশ্রয় পাবে। শুক্রবার হাজারো সমর্থকের সামনে ট্রাম্প বলেন, মিনেসোটায় তার অর্থনৈতিক রেকর্ডের কারণেই জয়ী হবেন তিনি।

বাইডেন শুক্রবারের নির্বাচনী প্রচারে করোনা মহামারিতে রাজ্যটির অর্থনৈতিক ধসের চিত্র তুলে ধরেন। এ জন্য তিনি ট্রাম্পকে দায়ী করেন। বলেন, রিপাবলিকান প্রেসিডেন্ট করোনা মোকাবিলায় তেমন কিছুই করেননি। ট্রাম্প তার দায়িত্ব পালনের অভিনয় করাও বন্ধ করে দিয়েছেন। জয়ী হলে যুক্তরাষ্ট্রজুড়ে অবকাঠামো উন্নয়নে ২ লাখ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। এছাড়া, জলবায়ু পরিবর্তন নিয়েও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মিনেসোটার মিনেয়াপোলিসে ভোটকেন্দ্র খোলার ৩০ মিনিটের মধ্যে ৪৪ জন ভোট দিয়েছেন বলে জানা গেছে। কয়েকজন ভোটার জানিয়েছেন, ভিড় এড়াতে সকাল সকাল ভোট দিতে চান তারা।

মিনেসোটায় জনমত জরিপে এগিয়ে আছেন বাইডেন। জরিপ বিষয়ক ওয়েবসাইট রিয়েলক্লিয়ারপলিটিকস অনুসারে, শুক্রবার পর্যন্ত রাজ্যটিতে ট্রাম্পের চেয়ে গড়ে ১০.২ শতাংশ পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন তিনি। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডকে ঘিরে সৃষ্ট সহিংসতার তীব্র সমালোচনা করেছিলেন বাইডেন। বর্ণবৈষম্য ও পুলিশি নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভকারীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন তিনি।

ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স ও আরলিংটনে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে ভোটার উপস্থিতি ব্যাপক। ভোটকেন্দ্রের বাইরে লাইন ধরে দাঁড়িয়ে আছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ