1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীলঙ্কা-ইংল্যান্ডের রান বন্যার ম্যাচে তোলপাড় রেকর্ড বই ৩০ দেশের প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হবে এক্সপ্যাট ক্রিকেট বিশ্বকাপ বিমানের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত খুলনায় সকাল-সন্ধ্যায় ২ খুন, আতঙ্কে মানুষ অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য ইনিংস জয় পেল দক্ষিণ আফ্রিকা ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত সৌদির বিমানবন্দরে হামলা: ফের দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত মেয়েদের হ্যান্ডবল ‘সঠিক পথেই আছে’ বলছেন স্প্যানিশ কোচ আলোনসো সাইবার নিরাপত্তাঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ডাউন | Boishakhi Online ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

ভারতে করোনায় মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৯ Time View

কোভিড-১৯ মহামারীর নতুন হটস্পট এখন ভারত। দেশটিতে বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হচ্ছে। এরই মধ্যে মৃত্যুর মিছিল ৮০ হাজার ছাড়িয়ে গেছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৮০ হাজার ৭৩৭ জন।

গত ১৯ দিনে ২০ হাজারের বেশি মানুষ মারা গেছে দেশটিতে। রোজ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে দেশটিতে। গত ১৫ দিনে বিশ্বের আর কোনো দেশে এত মানুষের মৃত্যু হয়নি কোভিড-১৯ এ। সেপ্টেম্বরের ১৪ দিনে একদিন ছাড়া রোজ হাজারের বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। শুধু ৬ সেপ্টেম্বর ৯৯৪ জনের মৃত্যু হয়েছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৩ হাজার ৮০৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯ লাখ ৩০ হাজার ২৩৬।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় ভারত। এমনকি সুস্থতায়ও দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়ার দেশটি। করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৪৯ হাজার ১৫২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৯ হাজার ২৯২ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এর পরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, বিহার, উড়িষ্যা, আসাম ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন ২৯ হাজার ৮৯৪ জন। এর পর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ৪৩৪ জন, কর্ণাটকে ৭ হাজার ৩৮৪ জন, অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৯৭২ জন এবং দিল্লিতে ৪ হাজার ৭৭০ জন।

করোনা ভাইরাস মহামারীতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ