1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

দুঃসময়ে শাহরুখ-দীপিকা আমাকে সাহায্য করেছে: হানি সিং

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৯ Time View

ডিপ্রেশন বা অবসাদ দিনে দিনে বেড়েই চলেছে। মানুষ যত উন্নত হচ্ছে, কাজের চাপও বাড়ছে। আর সঙ্গে পাল্লা দিয়ে যেন বাড়ছে ডিপ্রেশন। বলিউডের জনপ্রিয় র‍্যাপার হানি সিংও অবসাদের শিকার হয়েছিলেন।

খ্যাতির শীর্ষে থাকা অবস্থাতেই হঠাৎ করে নিজেকে আড়ালে নিয়ে যান এই গায়ক। পরে নিজেই জানান, মানসিক অবসাদে ভুগছিলেন এবং অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। সেই দুঃসময়ে অভিনেতা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে পাশে পেয়েছিলেন তিনি।

হানি সিং বলেন, সবাই আমাকে জিজ্ঞেস করত, আড়াই বছর ধরে আমি কোথায় আছি। আমার মনে হয়েছিল, এ প্রসঙ্গে মুখ খোলা উচিত। আমি খারাপ অবস্থায় ছিলাম এবং সুস্থ হয়েছি। ইন্ডাস্ট্রির অনেকেই আমাকে সাহায্য করেছে। শাহরুখ খান ও দীপিকা আমাকে সাহায্য করেছে। যেহেতু দীপিকা একই রকম সমস্যার মুখোমুখি হয়েছিলেন, তিনি আমার পরিবারকে একজন চিকিৎসকের নম্বর দিয়েছিলেন। তারা আমার জন্য প্রার্থনা করেছেন এবং আমি সুস্থ হয়ে গেছি।

তিনি আরো বলেন, এটি ভয়ংকর একটি সময় ছিল। আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। অ্যালকোহলিক হয়ে পড়েছিলাম। আমি ঘুমাতাম না, এজন্য নানা রোগ দেখা দিয়েছিল। আমি অসুস্থ সেটি বুঝতেই ৩-৪ মাস লেগেছে। এটি ভয়ানক একটি সময় এবং সবাইকে অনুরোধ করব এটি লুকাবেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ