1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

ফ্রান্সে একদিনে ১০ হাজারের বেশি সংক্রমণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮ Time View

ফ্রান্সে করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিদিন ভয়াবহ হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০ হাজার ৫৬১ জন রোগী শনাক্ত হয়েছে। একদিনে প্রথমবার ১০ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হলো সেখানে।

ফ্রান্সে দৈনিক আক্রান্তের আগের রেকর্ড হয়েছিল বৃহস্পতিবার। ওই দিন ৯ হাজার ৮৪৩ জনের করোনা পজিটিভ হয়েছিল। শনিবার (১২ সেপ্টেম্বর) তা ছাড়িয়ে গেল।

নতুন সংক্রমণের ঢেউয়ে শুক্রবার থেকে বাড়তি বিধিনিষেধ আরোপ করেছে সরকার। প্রধানমন্ত্রী জ্য কাস্তে আরও বেশি বেশি করোনা পরীক্ষা করার ও উচ্চ সংক্রমিত এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপের আশ্বাস দিয়েছেন।

গত সপ্তাহজুড়ে কোভিড নিয়ে ২ হাজার ৪৩২ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। আইসিইউতে ৪১৭ জন ভর্তির কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ২৪ ঘণ্টায় ১৭ জন সহ এ পর্যন্ত ফ্রান্সে মৃত্যু হয়েছে ৩০ হাজার ৯১০ জনের। বেশির ভাগের মৃত্যুই হয়েছে হাসপাতাল ও নার্সিং হোমে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৩ হাজার ৯১১ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ