1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ভারতের করোনা টিকা কাজ করছে বানরের শরীরে

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ Time View

ভারতের তৈরি করা করোনাভাইরাসের টিকা ‘কোভ্যাক্সিন’ আশার আলো দেখাচ্ছে। ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল জানিয়েছে, ওই টিকা মানুষ ছাড়াও অন্যান্য স্তন্যপায়ীদের শরীরে কাজ করছে। টিকাটি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং পুণের ভারত বায়োটেক ইন্টারন্যাশনালের যৌথ ভাবে তৈরি করেছে।

মানুষের শরীরে ‘কোভ্যাক্সিন’-এর পরীক্ষা চলছে। এছাড়াও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের শরীরেও ওই টিকা কতটা কাজ করে সে জন্যও ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হচ্ছে। প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে বড়সড় সাফল্য পাওয়া গেছে।

ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল জানিয়েছে, চারটি দলে ভাগ করে ২০টি রিস্যাস ম্যাকাস প্রজাতির বানরের উপরেও ওই টিকা প্রয়োগ করা হয়েছিল। এতে আশাতীত ফলাফল পাওয়া গেছে। ওই গবেষণার সঙ্গে যুক্ত বিপিন এম বশিষ্ঠ নামে বিজনৌরের এক চিকিৎসক এমনটাই জানিয়েছেন। তিনি টুইট করেছেন, কোভ্যাক্সিন ম্যাকাসের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে।

কী ভাবে চালানো হয়েছিল পরীক্ষা? রিস্যাস ম্যাকাস শ্রেণীর ওই বানরের একটি দলকে প্ল্যাসিবো (আসল টিকা নয়) দেয়া হয়েছিল। বাকি তিনটি দলকে ১৪ দিনের মধ্যে তিনটি ভিন্ন ধরনের টিকা দেয়া হয়েছিল। তাতে যা ফল পাওয়া গেছে তা যথেষ্ট আশাব্যঞ্জক বলেই মনে করছেন গবেষকরা। কারণ টিকা দেয়ার পর রিস্যাস বানরগুলোর শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। পরীক্ষায় এটাও দেখে গেছে, ওই তিনটি দলে ভাগ করা বানরের শরীরে নিউমোনিয়ার লক্ষণ নেই।

এক গবেষকের মতে, কোভ্যাক্সিন ওই বানরদের শরীরে শক্তপোক্ত প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। মানুষের শরীরেও কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ভারতজুড়ে ১২টি কেন্দ্রে চলছে ওই ট্রায়াল। দ্বিতীয় পর্যায়ে পা দিয়েছে মানব শরীরে টিকাটির ক্লিনিক্যাল ট্রায়াল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ