1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

সীমান্তে শান্তি ফেরাতে একমত ভারত-চীন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭ Time View

সীমান্তে শান্তি ফেরাতে হিমালয় সীমান্তের বিরোধপূর্ণ এলাকা থেকে সেনা সরাতে সম্মত হয়েছে ভারত ও চীন। বৃহস্পতিবার রাশিয়া মধ্যস্থতায় মস্কোতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে সেনা সরাতে সম্মত হয় দুপক্ষই।

বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীন ও ভারত। প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় বৈঠকে লাদাখসহ সীমান্ত এলাকয় উত্তেজনা কমাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানোসহ পাঁচটি বিষয়ে একমত হন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃতিতে তারা বলেন, সীমান্তের বর্তমান পরিস্থিতি কারোরই পক্ষে নেই। তাই সীমান্তে শান্তি ফেরাতে দুপক্ষের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া, দ্রুত নিষ্ক্রিয়করণ, যথাযথ দূরত্ব বজায় রাখার বিষয়েও রাজি হয়েছেন তারা।

মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে পার্শ্ববৈঠকে মিলিত হয়েছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ই এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত জুনে লাদাখ সীমান্তে চীন-ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর গত সপ্তাহে আবারও সহিংসতায় জড়িয়েছে দুপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ