1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ভারতে রেকর্ড শনাক্তে করোনা আক্রান্ত ৪৫ লাখ ছাড়াল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ Time View

গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় শনাক্তের নতুন রেকর্ড গড়েছে ভারত। মৃত্যুর সংখ্যায়ও নতুন রেকর্ড গড়েছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ভারতের জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ৫৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মাধ্যমে মোট ৪৫ লাখ ৬২ হাজার ৪১৪ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। একই সময়ে করোনায় মারা গেছেন এক হাজার ২০৯ জন। মোট মৃত্যু হয়েছে ৭৬ হাজারের বেশি মানুষের। মৃত্যুর হার ১ দশমিক ৬ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি বুলেটিনে তার আগের ২৪ ঘণ্টার তথ্যে ৯৫ হাজার ৭৩৫ জন করোনায় আক্রান্তের খবর দেওয়া হয়। এ সময়ে ১ হাজার ১৭২ জন মারা যান, যা ছিল একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। তবে শুক্রবার সে সংখ্যা ছাড়িয়ে নতুন রেকর্ড হয়েছে।

অন্যদিকে দেশটিতে কোভিড-১৯ রোগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৪২ হাজারের বেশি মানুষ। সুস্থ হওয়ার হার ৭৭ দশমিক ৭৬ শতাংশ।

১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ৪০ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ ১১ লাখ ৭২ হাজার নমুনা পরীক্ষা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ