1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

করোনার ভ্যাকসিন স্থগিতের ঘটনা সতর্কবার্তা : ডব্লিউএইচও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭ Time View

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার নভেল করোনাভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল বন্ধকে ‘ওয়েক আপ কল’ বা সতর্কবার্তা হিসেবে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে একই সঙ্গে গবেষকদের হতাশ না হওয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জেনেভায় ডব্লিউএইচওর প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘করোনা ভ্যাকসিনের ট্রায়াল আপাতত স্থগিত রেখেছে অ্যাস্ট্রাজেনেকা। এটা একটা ওয়েক আপ কল। আমাদের বুঝতে হবে যে ক্লিনিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা থাকবেই; এবং এর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

এদিকে ভারতেও স্থগিত হয়ে গেছে করোনাভাইরাসের অক্সফোর্ডের ভ্যাকসিন ‘কোভিশিল্ড’-এর ট্রায়াল।

এক স্বেচ্ছাসেবক গুরুতর অসুস্থ হয়ে পড়ায় অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল স্থগিত রেখেছে অ্যাস্ট্রাজেনেকা। এ ঘটনাকে সতর্কবাতা বলে ব্যাখ্যা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এর জন্য গবেষকরা যাতে হতাশ হয়ে না পড়েন, সে বার্তাও দেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন গতকাল জেনেভায় প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটবেই। আমাদের হতাশ হলে চলবে না।’

এদিকে সরকারি নোটিশের পর ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ রাখার কথা ঘোষণা করে ‘কোভিশিল্ড’ তৈরিতে ভারতীয় পার্টনার সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। অ্যাস্ট্রাজেনেকা পুনরায় টিকার ট্রায়াল শুরু না করা পর্যন্ত ভারতেও তা বন্ধ থাকবে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে সিরাম ইনস্টিটিউট। অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ডের ট্রায়াল বন্ধ করার পরও পুনের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ট্রায়াল চালিয়ে যাওয়ায় গতকাল তাদের নোটিশ পাঠায় দেশের সেন্ট্রাল ড্রাগ রেগুলেটর বা ঔষধ নিয়ন্ত্রক সংস্থা।

স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় অক্সফোর্ডের কোভিড-১৯ ভ্যাকসিনের মানবশরীরে পরীক্ষামূলক প্রয়োগ আপাতত বন্ধ রেখেছে অ্যাস্ট্রাজেনেকা। কিন্তু, ভারতের ১৭টি স্থানে তারপরও ট্রায়াল চালিয়ে যায় পুনের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এ বিষয়ে নোটিশ পাঠিয়ে তাদের কাছে জবাবদিহি চায় সেন্ট্রাল ড্রাগ রেগুলেটর।

ভ্যাকসিনের বিষয়ে ডব্লিউএইচওর আপদ‍কালীন পরিস্থিতির প্রধান মাইক রায়ান জানিয়েছেন, এ প্রতিযোগিতা ভাইরাসের বিরুদ্ধে। এ প্রতিযোগিতা জীবন বাঁচানোর জন্য। কে আগে ভ্যাকসিন বাজারে আনতে পারবে, তার জন্য এটা কয়েকটি কোম্পানি বা কয়েকটি দেশের মধ্যে প্রতিযোগিতা নয়।

এর আগে অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্র বলেছিলেন, অক্সফোর্ড করোনাভাইরাস টিকার বিশ্বব্যাপী ট্রায়ালের পর্যালোচনা প্রক্রিয়া চলাকালীন সুরক্ষার কারণে এক স্বাধীন কমিটি আপাতত ট্রায়াল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ট্রায়ালের সময় একজনের মধ্যে ব্যাখ্যা করা যায় না এমন অসুস্থতা দেখা দেওয়ায় রুটিন প্রক্রিয়া হিসেবে সবদিক খতিয়ে দেখার জন্য আপাতত ট্রায়াল বন্ধ রাখা হয়েছে।

বড় ট্রায়ালগুলোর ক্ষেত্রে অনেক সময় এমন অসুস্থতা আসতে পারে, তবে তা অবশ্যই খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্র। তবে যে স্বেচ্ছাসেবী অসুস্থ হয়েছেন, তিনি এখন কোথায় আছেন এবং তার অবস্থা কতটা গুরুতর, সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিশ্বে এখন পর্যন্ত মোট শনাক্ত ২কোটি ৮৩ লাখের বেশি। মৃত্যু ৯ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ