1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

ভারতীয় বিমানবাহিনীতে যোগ হলো অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭ Time View

লাদাখে উত্তেজনার মধ্যে ভারতীয় বিমানবাহিনীর বহরে ফরাসি যুদ্ধবিমান রাফায়েল যুক্ত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর গত ২৯ জুলাই ভারতের মাটি ছুঁয়েছিল ফ্রান্স থেকে উড়ে আসা ৫টি মাল্টিরোল ফাইটার জেট। অত্যাধুনিক অস্ত্রসম্ভারে পুরোপুরি সজ্জিত হওয়ার পর বৃহস্পতিবার সকালে হরিয়ানার অম্বালা বিমানঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে সেগুলো ভারতীয় বিমানবাহিনীর কাজে যোগ দিলো।

বায়ুসেনার মুখপাত্র উইং কমান্ডার ইন্দ্রনীল নন্দী জানিয়েছেন, ফরাসি যুদ্ধবিমানগুলো হরিয়ানার অম্বালার ১৭ নম্বর গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত হবে।

ভারতীয় বিমানবাহিনীর রীতি মেনেই সর্বধর্ম আরাধনা এবং সারাং অ্যারোবেটিক টিমের এয়ার শো হয় রাফায়েল অন্তর্ভুক্তি অনুষ্ঠানে। এয়ার শোতে অংশ নিয়েছে রাফায়েল, জাগুয়ার, সুখোই-৩০, তেজস যুদ্ধবিমান এবং এমআই-১৭ ও ধ্রুব কপ্টার।

অম্বালার বায়ুসেনা ঘাঁটিতে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভদৌরিয়া এবং প্রতিরক্ষা সচিব অজয় কুমার, ফরাসি বিমানবাহিনীর উপপ্রধান এরিক অ্যটলে এবং রাফায়েল নির্মাতা সংস্থা দাসো অ্যাভিয়েশনের প্রতিনিধিরা।

গত ২৯ জুলাই হরিয়ানার অম্বালায় ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে ৫টি রাফায়েল। বিমানগুলো ফ্রান্স থেকে উড়িয়ে এনেছিলেন ভারতীয় বিমানবাহিনীর পাইলটরাই। অম্বালা ঘাঁটিতে তাদের স্বাগত জানিয়েছিলেন এয়ার চিফ মার্শাল ভদৌরিয়া। গত বছরের অক্টোবরে ফ্রান্স সফরে গিয়ে রাজনাথ বোর্দোর রাফায়েল উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রথম রাফায়েল বিমানের ‘চাবি’ পান রাজনাথ। দশেরায় রীতি মেনে অস্ত্র পুজো করে তিনি চড়ে বসেন সেই যুদ্ধবিমানে।

উল্লেখ্য, ২০১৬ সালে হওয়া ৫৯ হাজার কোটি রুপির চুক্তি অনুযায়ী ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফায়েল বিমান কিনবে ভারত। বাকি ৩১টি ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে ভারতে পৌঁছাবে। ভারতীয় বিমানবাহিনীর দুটি রাফায়েল স্কোয়াড্রনের মধ্যে প্রথমটির ঠিকানা হরিয়ানার অম্বালা। দ্বিতীয়টি হবে উত্তরবঙ্গের হাসিমারা বিমানঘাঁটিতে। আগামী নভেম্বরে দ্বিতীয় দফায় আরও পাঁচটি রাফায়েল আসবে ভারতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ