1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

করোনা: ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৪ হাজার সংক্রমণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৭ Time View

করোনাভাইরাসের (কভিড-১৯) দৈনিক সংক্রমণের বিধ্বংসী রূপ দেখছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত। অনেক দেশে যখন করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমতির দিকে, ঠিক তখন দৈনিক সংক্রমণে টানা রেকর্ড করে যাচ্ছে দেশটি।
আগের দিনের রেকর্ড ভেঙে সবশেষ ২৪ ঘণ্টায় ফের রেকর্ড আক্রান্ত দেখেছে দক্ষিণ এশিয়ার দেশটি।
ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভারতে ৮৪ হাজার ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৮৩ জন।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী আগের দিন ৮৩ হাজার ২৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, যুক্তরাষ্ট্রে ১৬ জুলাই সর্বোচ্চ ৭৭ হাজার ২৫৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। প্রায় ৭৯ হাজার আক্রান্ত নিয়ে সেই রেকর্ডটি ২৯ আগস্ট টপকে যায় ভারত।
ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ৩৩ হাজারের বেশি। মোট মৃত দাঁড়িয়েছে ৬৮ লাখ ৫৬৯ জন। সংক্রমণ এবং মৃত্যুর বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থানে আছে দেশটি।
এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬৪ লাখ সাড়ে ৬৭ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৩ হাজারের বেশি মানুষের। আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ