1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

ইসরায়েলি বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল সৌদি আরব

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১ Time View

সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলে বিমান চলাচলে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠকের পরই ঐতিহাসিক এই সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের জেনারেল অথরিটি ফর সিভিল এভিয়েশন (জিএসিএ) এর বিবৃতি অনুসারে, রিয়াদ আমিরাতের অনুরোধে এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। উপসাগরীয় দেশগুলো থেকে ইসরায়েলে চলাচলকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে সৌদি আরবের কাছে অনুরোধ করেছিল আরব আমিরাত।

সৌদি আরবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘আমি বহু বছর ধরে ইসরায়েলের আকাশকে পূর্ব দিকে উন্মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি।’

চলতি সপ্তাহে প্রথমবারের মতো ইসরায়েলি এবং মার্কিন প্রতিনিধিদের একটি বহর নিয়ে তেলআবিব থেকে আমিরাতে আসে ইসরায়েলি একটি বিমান। ইসরায়েলি এই বিশেষ বিমানটিও সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে দুবাইতে পৌঁছেছিল।

সূত্র : আনাদুল এজেন্সি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ