1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

মোদিকে ফেসবুকে অপমানের অভিযোগে জাকারবার্গকে চিঠি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯ Time View

ফেসবুকের ভারতীয় শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে সিইও মার্ক জাকারবার্গকে চিঠি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও আইন মন্ত্রী রবিশংকর প্রসাদ। তার অভিযোগ ফেসবুকের কর্মকর্তাদের আচরণ আপত্তিকর এবং তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া ওই চিঠিতে দাবি করা হয়েছে, কয়েকজন ব্যক্তির পক্ষপাতমূলক আচরণ যদি সামগ্রিক আচরণ হয়ে ওঠে তাহলে তখন সমস্যা তৈরি হয়। যখন কয়েকজন ব্যক্তির আচরণ কোটি কোটি মানুষের বাক-স্বাধীনতার উপর আঘাত আনে তখন সেটা মানা যায় না। ‌ ভারতের সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভারতের জন্য ফেসবুককে কমিউনিটি গাইডলাইন ঠিক করতে হবে বলে জানান তিনি।

রবি শংকর প্রসাদের বক্তব্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় ফেসবুক ইন্ডিয়া শুধু তাদের অনেক পেজ ডিলিট করে দেয়নি পাশাপাশি ইচ্ছাকৃতভাবে রিচ কমিয়ে দেওয়া হয়েছিল, যা প্রমাণ করে ফেসবুকের রাজনৈতিক পক্ষপাতিত্ব । তাছাড়া ফেসবুকের মাধ্যমে ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি মনে করেন।

এদিকে কয়েককদিন আগে বিদেশি সংবাদপত্রের প্রতিবেদনের জেরে জানা যায় ব্যবসায়িক স্বার্থে ফেসবুক ভারতে বিজেপি নেতাদের উস্কানিমূলক পোষ্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। ওই খবর জানাজানি হওয়ার পর কংগ্রেস সহ বিরোধীরা এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হয়।

এর জের ধরে শশী থারুরের নেতৃত্বাধীন তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি ফেসবুক প্রতিনিধিদের ২ সেপ্টেম্বর জবাবদিহির জন্য ডেকে পাঠিয়েছে। তার ঠিক আগেই রবি শংকর প্রসাদ এমন পাল্টা অভিযোগ তুলে জাকারবার্গকে চিঠি দেওয়ায় বিভিন্নমহলে এটাকে কৌশলী পদক্ষেপ বলে মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ