1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে : পরিকল্পনা প্রতিমন্ত্রী সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২২ হাজার যাত্রী ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা সোমবার থেকে নতুন রুটে চলবে মহানগর এক্সপ্রেস ইনশাআল্লাহ সিলেট- ২ আসনের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না- এমপি লুনা ঢাকা থেকে কক্সবাজার যেতে যেসব স্টেশনে থামবে মহানগর এক্সপ্রেস বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারতের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ সরকার পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে আন্তরিক প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে যেসব সমঝোতা স্মারক আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিস্বার্থে ব্যবহার নয়: পানিসম্পদমন্ত্রী

শারীরিক অবস্থার অবনতি প্রণব মুখোপাধ্যায়ের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৫২ Time View

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আরও সংকটজনক পরিস্থিতি ধারণ করেছে। তার ফুসফুসের সংক্রমণ জটিল আকার নিয়েছে বলে সোমবার দিল্লির সেনা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। এখনও গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন তিনি।

আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হসপিটালের সোমবার সকালে প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘রবিবার থেকেই প্রণব মুখোপাধ্যায়ের শারীকিক অবস্থা খারাপ হয়। ফুসফুসে সংক্রমণের জেরে তিনি সেপটিক শকে রয়েছেন। বিশেষজ্ঞ দল ২৪ ঘণ্টা তার স্বাস্থ্যের ওপরে নজর রেখেছে। এখনও তিনি গভীর কোমায় আচ্ছন্ন এবং ভেন্টিলেটর সাপোর্টেই আছেন।

গত ১০ অগাস্ট ব্রেন সার্জারি হয় প্রণব মুখোপাধ্যায়ের। তারপর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন তিনি। ১০ তারিখেই সেনা হাসপাতালে ভর্তি হন তিনি। মস্তিষ্কের একটা ক্লট সরাতে তার ব্রেন সার্জারি করা হয়। সেদিনই সার্জারির আগে তার করোনা পরীক্ষার ফলও পজিটিভ আসে। নিজেই ট্যুইট করে সেই কথা জানিয়েছিলেন তিনি। গত কয়েদিনে তার সংস্পর্শে যারা এসেছেন, সবাইকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

সার্জারির পর থেকেই কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। ফুসফুসে সংক্রমণ এবং রেনাল ডিসফাংশানের সমস্যা দেখা দেয় তার। এর পর থেকেই প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে দেশবাসীর মনে। জানানো হয়, ফুসফুসে সংক্রমণের কারণেই প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে গোটা দেশ তার আরোগ্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠান। বীরভূম জেলায় তার দেশের বাড়িতে প্রাক্তন রাষ্ট্রপতির আরোগ্য কামনা করে পুজোপাঠ হয়।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি পদে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। গত বছর অগাস্ট মাসে তার সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারত রত্নে ভূষিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ