1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের সীমাবদ্ধ তালিকা বাড়াল চীন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৪৭ Time View

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন তার সীমাবদ্ধ রপ্তানি পণ্যের তালিকায় ড্রোন এবং লেজার প্রযুক্তি অন্তর্ভুক্ত করেছে। এ নিয়ে দুই ডজন প্রযুক্তি পণ্য সীমাবদ্ধ রপ্তানির তালিকায় রাখল চীন।

গত শুক্রবারই চীন জানায়, মহাকাশযন্ত্রের উপকরণ থেকে শুরু করে থ্রিডি প্রিন্টিং, এনক্রিপশন এবং বড় আকারের উচ্চ-গতিযুক্ত ওয়াইন্ড টানেলের নকশা সীমাবদ্ধ রপ্তানির তালিকায় যুক্ত করা হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, জাতীয় অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রযুক্তি পণ্য রপ্তানি নিয়ন্ত্রণ, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি এবং অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে চিন্তা করা হচ্ছে।

গ্রেটার চায়নার প্রধান অর্থনীতিবিদ আইরিস পেং বলেছেন, এই নতুন বিধিনিষেধগুলো প্রমাণ করে- চীন এমন কিছু উচ্চ প্রযুক্তি পণ্যের পেটেন্ট নিয়ে রেখেছে, যেগুলো অন্য অর্থনীতির উৎপাদন ব্যাহত করতে পারে।

গত শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, অন্তত ২৩টি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির সীমাবদ্ধ তালিকায় রাখা হয়েছে।

সূত্র : এএনআই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ