1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

কাশ্মীরে ভারতীয় সেনাসদস্যসহ ৭ জঙ্গি নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪৩ Time View

ভারতের জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেল ২৪ ঘণ্টায় ৭ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এ সময় একজন ভারতীয় সেনাসদস্যেরও মৃত্যু হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, শুক্রবার গভীর রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় কমপক্ষে ৩ জঙ্গি নিহত হয়েছে। জাদুরা এলাকায় দুই পক্ষের প্রবল গুলির লড়াই হয়। সেই সংঘর্ষেই ৩ জঙ্গি মারা পড়ে।
ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নিহতরা লস্কর ই তৈয়বার সঙ্গে সম্পৃক্ত।
এদিকে শুক্রবার সোপিয়ান জেলায় আরেকটি অপারেশনে ৪ জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়। ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পৃক্ত স্থানীয় এক পঞ্চায়েত নেতাকে অপহরণ করার সময় অপারেশন চালালে নিহত হয় তারা।
কিলোরা এলাকায় এ ঘটনায় একজন আত্মসর্ম্পণও করেছেন। এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ