1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

যুক্তরাষ্ট্রে হারিকেন লরার তাণ্ডবে নিহত বেড়ে ১৪

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪৭ Time View

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাসে হারিকেন লরার তাণ্ডবে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। অঙ্গরাজ্য দুটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
ঘণ্টায় দেড়শ মাইল বেগের ঝড়ো হাওয়া নিয়ে বৃহস্পতিবার লুইজিয়ানার ছোট শহর ক্যামেরনের ওপর দিয়ে ৪ মাত্রার এ ঘূর্ণিঝড়টি স্থলে উঠে আসে। দক্ষিণাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে তাণ্ডব চালানো লরার কারণে প্রায় ৯ লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। একটি শিল্প প্ল্যান্টের রাসায়নিকেও আগুন লাগে।
পরে শক্তি হারিয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও লরার কারণে এখনো যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে তুমুল বৃষ্টি হচ্ছে।
ঝড়ে এখন পর্যন্ত যে ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, তাদের মধ্যে ১০ জনই লুইজিয়ানার। টেক্সাসে মৃত্যু হয়েছে ৪ জনের।
বিপর্যয় মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হারিকেনের তাণ্ডবে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে শনিবার অঙ্গরাজ্য দুটিতে যাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ