1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

পদত্যাগ করছেন শিনজো অ্যাবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৪৬ Time View

স্বাস্থ্যগত সমস্যার কারণে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। শুক্রবার দিন শেষে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন তিনি।

গত সপ্তাহ দুয়েকের মধ্যে অন্তত দুবার হাসপাতালে যেতে দেখা গেছে তাকে। সম্প্রতি তার স্বাস্থ্যের অবনতি ঘটছে বলে ধারণা করা হচ্ছে। গুরতর অসুস্থ হয়ে গত ১৭ আগস্ট সকালে রাজধানী টোকিওর একটি হাসপাতালে ভর্তি হন শিনজো আবে।তখন থেকে জাপানের রাজনৈতিক অঙ্গনে শিনজো অ্যাবের পদত্যাগ নিয়ে গুঞ্জন শুরু হয়।

চিকিৎসা সংক্রান্ত কারণে দ্বিতীয়বারের মতো ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন শিনজো অ্যাবে। এর আগে অন্ত্রে প্রদাহের সমস্যা নিয়ে ২০০৭ সালেও তিনি ক্ষমতা ছেড়েছিলেন।

পার্লামেন্টের নিম্নকক্ষে ব্যাপক বিজয় নিয়ে ২০১২ সালে তিনি আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রধান হিসেবে আগামী বছরের সেপ্টেম্বরে তার মেয়াদ শেষ হবে। দেশটিতে শিনজো অ্যাবের চেয়ে এতে বেশি সময় আর কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারেননি।

সূত্র:বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ