1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

জাপানে গণকবর থেকে ১৫ শতাধিক কঙ্কাল উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৪৪ Time View

জাপানের একটি গণকবর থেকে দেড় হাজারের বেশি মানুষের কঙ্কাল উদ্ধার হয়েছে। জানা গেছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় ওসাকা শহরে ঐতিহাসিক একটি স্থান খননের সময় কঙ্কালগুলো খুঁজে পান প্রত্নতাত্ত্বিকরা।

ওসাকা শহরেরর কর্মকর্তারা বলছেন, গোলাকৃতির কবর খুঁড়ে তাতে মানুষগুলোকে সমাহিত করা হয়েছিল অন্তত একশ ৫০ থেকে একশ ৬০ বছর আগে। জানা গেছে, প্রত্নতাত্ত্বিকরা ১৯৯১ সাল থেকে ওই এলাকায় খননকাজ চালিয়ে আসছেন।

বিশেষজ্ঞরা বলছেন, জাপানের এদো আমলে অর্থাৎ ১৬০০ সাল থেকে ১৮০০ সালের মধ্যে তাদের ওইখানে সমাহিত করা হয়েছিল। ওসাকা শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ১৯৯১ সাল থেকে ওসাকা শহর শিক্ষা বোর্ড এবং শহরটির সাংস্কৃতিক ঐতিহ্য কর্তৃপক্ষ এ ব্যাপারে কাজ চালিয়ে আসছে।

শহর কর্তৃপক্ষ বলছে, গণকবর থেকে দেড় হাজারের বেশি মানব কঙ্কাল এবং অন্য প্রাণীর হাড়গোড় পাওয়া গেছে। সেখানে চারটি শুকর, দু’টি ঘোড়ার কঙ্কাল পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

প্রত্নতাত্ত্বিকরা বলছেন, সেখানে সাড়ে তিনশ ছোট কবর পাওয়া গেছে। সেগুলো গোলাকৃতির। সেসবে মানুষের কঙ্কালের পাশাপাশি অন্য প্রাণীর কঙ্কাল মিলেছে। এ মাসের গোড়ার দিকে গণকবরটির সন্ধান পান জাপানের কর্মকর্তারা।

বিশেষজ্ঞদের ধারণা, ওসাকা শহরের আশপাশের বাসিন্দাদের ওই স্থানে কবর দেওয়া হয়েছিল। সেখানে সমাহিত বেশিরভাগই ৩০ বছরের কম বয়সী। কঙ্কালগুলোর অনেকেরই হাত-পায়ের হাড়ে রোগের উপসর্গ দেখা গেছে।

সূত্র : নিউজিল্যান্ড হেরাল্ড

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ