1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

কংগ্রেসের নেতৃত্বে থাকলেন সোনিয়াই

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪৪ Time View

নানা জল্পনার পর ৭৩ বছর বয়সী কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীর ওপরই আপাতত ভারতের জাতীয় কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে। দলীয় নেতৃ্ত্ব নিয়ে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অসন্তোষের জেরে সোমবার বেলা ১১টার দিকে কংগ্রেস পার্টির ওয়ার্কিং কমিটি অনলাইনে এক ভার্চুয়াল বৈঠকে বসে। শুরু থেকেই নানা পক্ষের বক্তব্য নিয়ে বৈঠকে উত্তেজনা বিরাজ করছিল। তবে কংগ্রেসের নেতৃত্বে থাকলেন সোনিয়াই।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শতাব্দী প্রাচীন এই দলটির নেতৃত্ব বদল এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটি ঢেলে সাজানোর প্রয়োজন দাবি করে ২৩ জন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীকে চিঠি পাঠান। যার মধ্যে আবার রয়েছেন বর্তমান সাংসদ, সাবেক কেন্দ্রীয় মন্ত্রীদের একাংশ। এসময় বৈঠক থেকেই দলের অন্তবর্তীকালীন সভাপতির দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যদের অনুরোধ জানান সোনিয়া। নিজের পদ ছাড়ার আগ্রহ প্রকাশ করে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি) সাধারণ সম্পাদক কে. সি. বেণুগোপালের কাছে একটি নোটও জমা দেন সোনিয়া। কিন্তু সোনিয়াকেই সভাপতি থাকার অনুরোধ জানান মনমোহন সিং।

বৈঠকে সোনিয়া ছাড়াও ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, সাবেক কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এ.কে.অ্যান্টনি, কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক, আনন্দ শর্মা, গুলাম নবি আজাদ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংসহ ওয়ার্কিং কমিটির সদস্যরা। বৈঠকে সকলেই পূর্ণ সময়ের জন্য ‘দক্ষ ও গ্রহণযোগ্য’ সভাপতির দাবি জানান। পরে সোমবার সন্ধ্যায় ওয়ার্কিং কমিটির বৈঠকেই সর্বসম্মতভাবে স্থির হয় যে দলের অন্তবর্তীকালীন সভাপতি হিসাবে আগামী ছয় মাস সোনিয়া গান্ধীই কার্যভার চালাবেন এবং এই সময়ের মধ্যেই দলের নতুন সভাপতিকেও নির্বাচিত করা হবে।

বৈঠক শেষে কংগ্রেস নেতা কে. এইচ. মুনিয়াপ্পা জানান, ওয়ার্কিং কমিটিতেই সহমত পোষণ করা হয়েছে যে ম্যাডাম সোনিয়া গান্ধীই দলের নেতৃত্ব প্রদান করবেন এবং শিগগির নির্বাচনও হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ