1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

ফের ছড়িয়ে পড়েছে কিমের মৃত্যুর খবর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪৬ Time View

গতরাত পর্যন্ত জল্পনা ছিল শারীরিক অসুস্থতা নিয়ে। দক্ষিণ কোরিয়ার কূটনীতিকদের একাংশের দাবি ছিল, অসুস্থ অবস্থায় কোমায় রয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। পরিবর্তে কাজের দায়িত্ব সামলাচ্ছেন তাঁর বোন কিম ইয়ো জং। এবার আরো এক ধাপ এগিয়ে কোরিয়ার কিমের মৃত্যু হয়েছে বলে দাবি করলেন আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ ও সাংবাদিক রয় ক্যালি। উত্তর কোরিয়ার ভ্রমণ করা এই সাংবাদিকের মতে, কিম জং উন মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম এই সময়, হিন্দুস্থান টাইমস ও মিররের প্রতিবেদনে কিমের মৃত্যুর এই সংবাদটি প্রকাশিত হয়েছে।

ওই সাংবাদিক জানিয়েছেন, তার বিশ্বাস কোমাতেই মারা গেছেন কিম জং উন। তিনি বলেন, আমি সত্যি বিশ্বাস করি তিনি মারা গেছেন। কিন্তু বিষয়টি নিয়ে আপনি তার দেশের সঙ্গে কথা বলতে পারবেন না। তাঁর দাবি, দেশের শীর্ষ নেতৃত্বে দ্রুত ঘটতে থাকা পরিবর্তনের কারণেই ‘সুপ্রিম নেতা’ কিমের স্বাস্থ্য সম্পর্কে দেশের নাগরিকদের জানানো হয়নি।

রয় ক্যালির দাবি সমর্থনে এখনো কোনো বিবৃতি পিয়ংইয়ং বা দক্ষিণ কোরিয়ার পক্ষে দেওয়া হয়নি। তবে রয়ের সঙ্গে যদিও একমত নন পররাষ্ট্র বিশেষজ্ঞ রুথ অ্যান মন্টি। তাঁর মতে, ‘গুরুতর অসুস্থ’ হলেও প্রয়াত হননি কিম জং উন। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত সিওলের গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী, গুরুতর অসুস্থ কিম জং উন। কিন্তু তিনি মারা যাননি।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের সহযোগী ও কূটনীতিক চ্যাং সং মিন দাবি করেন, ‘আমার কাছে খবর কিম জং উন কোমায় রয়েছেন।’ এরপরই জোর চাঞ্চল্য দেখা দেয়। উত্তর কোরিয়ার এই শাসকের শারীরিক অবস্থা নিয়ে লেখালেখি শুরু হয়ে যায়। তবে কোমায় থাকলেও কিমের ‘জীবিন শেষ হয়নি’ বলে জানিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার কূটনীতিক।

এর আগেও কিমের মত্যুর খবর ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। কিন্তু তিনি সংবাদমাধ্যমের সামনে হাজির হন। আর আবারও ছড়িয়ে পড়লো কিমের মৃত্যুর সংবাদ।

সূত্র: এই সময়, হিন্দুস্থান টাইমস, মিরর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ