1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

যে কারণে সাংবাদিকের ‍মুখে ঘুষি মারতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪৫ Time View

এক প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠেছে। সেই দুর্নীতিতে প্রেসিডেন্ট পত্নী মিশেল বলসোনারোর নাম জড়িয়েছে। সাংবাদ সম্মেলনে এনিয়ে কথা বলতেই প্রশ্নকর্তা সাংবাদিককে মুখে ঘুষি মারার হুমকি দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

প্রতি রবিবার নিয়ম করে ব্রাসিলিয়ার গির্জা মেট্রোপলিটন ক্যাথিড্রালে আসেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো। গতকাল রবিবারও সেই নিয়মের কোনো নড়চড় হয়নি। সেখানেই সাংবাদিকের একটি দল প্রেসিডেন্টের সঙ্গে বার্তালাপে এগিয়ে আসে। নানা কথার ফাঁকে মিশেল বলসোনারোর দুর্নীতি যোগ নিয়ে প্রশ্ন ওঠতেই মেজাজ হারান প্রেসিডেন্ট। তখনই রেগে গিয়ে বোলসোনারো বলেন, তোমার মুখে ঘুষি মারতে ইচ্ছে করছে।

জানা যায়, ওই সাংবাদিক হচ্ছেন দেশটির ‘ও গ্লোবো’ নামের একটি পত্রিকার প্রতিবেদক। স্ত্রীর বিরুদ্ধ দুর্নীতির অভিযোগ নিয়ে বলসোনারোর কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন ওই প্রতিবেদক।

পত্রিকাটি এক বিবৃতিতে জানায়, আমাদের প্রতিবেদক সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন আর তার বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখালেন প্রেসিডেন্ট। এ ঘটনা নিয়ে বলসোনারোর পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: স্কাই নিউজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ