1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

‘বেলুচিস্তানে জাতিগত নির্মূলকরণ বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৫৩ Time View

পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় লেখক তারেক ফাতাহ সম্প্রতি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি বলেছেন, বেলুচিস্তানের মূল অধিবাসীদের ওপর যে হত্যা ও নির্মূলকরণে অভিযান চালানো হচ্ছে, তা বন্ধ না করলে তারা তাদের আত্মপরিচয় হারিয়ে ফেলবে। বেলুচিস্তানে জাতিগত নির্মূলকরণ প্রক্রিয়া বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত।

তারেক ফাতাহ বলেছেন, এই অমানবিক কাজগুলো অবিলম্বে বন্ধ না করা হলে আদিবাসী সম্প্রদায়গুলো তাদের পরিচয় হারাবে। এসব কাজ পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত হচ্ছে। তারা হলো শিল্প মাফিয়া, যারা সব কিছু নিয়ন্ত্রণ করে।

কানাডীয় এই লেখকের মতে, জনগণকে রক্ষা করতে হলে বালুচ রাজনৈতিক দল ও গেরিলা গ্রুপগুলোর একাট্টা হয়ে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে ‘বেলুচিস্তান ঘোষণা’ দিতে হবে; যে ঘোষণায় বলা হবে- দুশমন আর এখন পাকিস্তান সেনাবাহিনী নয়, চীনও।

বেলুচিস্তানের অবস্থা ও সে অঞ্চলে চীনা প্রভাবের বর্ণনা দিয়ে তারেক ফাতাহ বলেন, বেলুচিস্তানে এক দশক আগে যেভাবে হত্যাযজ্ঞ চলত, এখনো সে রকমই চলছে। ১৯৪৮, ১৯৫৬, ১৯৬৩, ১৯৭২ ও ২০০৫ সালে বেলুচ লিবারেশন আর্মি-বিএলএ যেভাবে স্বাধীনতার জন্য লড়েছে, ২০২০ সালেও সেভাবেই লড়ছে। ব্যতিক্রম শুধু একটাই- বেলুচরা এখন অনেক বেশি শক্তিধর দুশমনের মোকাবেলা করছে। এ দুশমন হলো কমিউনিস্ট চায়না।

তিনি বলেন, তথাকথিত চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের অধীনে শুধু দখলের সনাতন সরঞ্জামই যুক্ত করা হচ্ছে না, বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদের সংগঠিত উপায়ে লুণ্ঠনও হচ্ছে। বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) পাকিস্তানের শহর-নগরে চীনের স্বার্থ রক্ষাকারী স্থাপনার ওপর আক্রমণ অব্যাহত রয়েছে।

সূত্র : সিঙ্গাপুর পোস্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ