1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

আজ রাতে নেইমারকে শান্ত থাকার পরামর্শ রোনালদোর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৫৪ Time View

আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবং বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে সবার নজর থাকবে ব্রাজিল সুপারস্টার নেইমারের ওপর। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে দুর্দান্ত খেললেও গোল পাননি নেইমার। এ নিয়ে সমর্থকেরা চিন্তায় পড়লেও ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো কিন্তু মোটেও ভাবছেন না। বরং তিনি গোল পাওয়ার জন্য নেইমারকে কিছু পরামর্শ দিয়েছেন।

ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন পূরণে ২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টানে পিএসজি। সেই স্বপ্ন পূরণে এখন একধাপ বাকি। ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই সাবেক ফুটবলার মনে করছেন, নেইমার শেষ মুহূর্তে শান্ত থাকতে পারছে না বলেই গোল পাচ্ছে না। ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন লিগ জিতেছিলেন নেইমার। চলতি মৌসুমে পিএসজি জিতেছেন লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফরাসি লিগ কাপ। এই মুহূর্তে তিনি দারুণ ছন্দে আছেন।

রোনালদো বলেন, ‘মৌসুমটি সফলভাবে শেষ করতে তাকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে। গত কয়েকটি ম্যাচে সে খুব ভালো খেলেছে, বিশেষ করে পর্তুগালে চ্যাম্পিয়ন্স লিগের শেষ পর্বে। সে গোলের অনেক সুযোগ তৈরি করেছে। তবে ফিনিশিংয়ের সময় সে মাথা ঠাণ্ডা রাখতে পারেনি। ভাগ্যকে পাশে পেলে এবং সঠিক সময়ে শান্ত থাকতে পারলে ফাইনালে সে গোল করতে পারবে। গোল কীভাবে করতে হবে সেটা কিন্তু সে ভোলেনি। আমি মনে করি সে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল পাবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ