1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

করোনা নেই, মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিল বেইজিং

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৫০ Time View

করোনা পরিস্থিতি সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে চীন। কয়েক দিন আগেই করোনাকে তোয়াক্কা না করেই উহানে পুল পার্টিতে মেতেছিল হাজার হাজার মানুষ। এবার রাজধানী শহর বেজিংয়েও করোনা নিষেধাজ্ঞা শিথিল করল সে দেশের প্রশাসন। এত দিন বাইরে বেরোলে মাস্ক পরার যে বাধ্য়বাধকতা ছিল, সেই নির্দেশিকা তুলে নিয়েছে চীনের স্বাস্থ্য় কর্তৃপক্ষ। গত ১৩ দিনে বেইজিংয়ে নতুন করে আর সংক্রমণ ছড়ায়নি। সে কারণেই বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা শিথিল করা হলো।

তবে কর্তৃপক্ষ বিধি-নিষেধ শিথিল করলেও মানুষের মন থেকে করোনা আতঙ্ক কাটছে না। সে কারণে শুক্রবারও বেইজিংয়ের রাস্তায় মাস্ক পরেই বেরোল বিপুলসংখ্যক মানুষ।

কেউ কেউ বলল, মাস্ক পরাটা নিরাপদ। আবার কারো মতে, মাস্ক পরার জন্য় পারিপার্শ্বিক চাপটাও একটা ফ্য়াক্টর। মাস্ক পরেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সংবাদ সংস্থা রয়টার্সকে বেইজিংয়ের ২৪ বছর বয়সী এক তরুণী বললেন, ‘আমার মনে হয়, যেকোনো সময় মাস্কটা খুলতে পারি। কিন্তু অন্য়রা সেটা ভালোভাবে নেবেন কি না দেখতে চাই। কারণ আমার মনে হয়, লোকেরা ভয় পাবে যদি আমি মাস্ক না পরি।’

বেইজিং স্বাস্থ্য কর্তৃপক্ষ এ নিয়ে দ্বিতীয়বার মাস্ক পরার নির্দেশিকা প্রত্য়াহার করল। এর আগে, এপ্রিলের শেষের দিকে বেজিংয়ের মিউনিসিপ্য়াল সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছিল, বাইরে মাস্ক ছাড়াই বেরোতে পারবে বাসিন্দারা। যদিও পরে জুন মাসে ফের সংক্রমণের জেরে আবারও মাস্ক পরার নির্দেশিকা জারি করা হয়।

সাফল্যের সঙ্গে করোনা নিয়ন্ত্রণের পর গত পাঁচ দিনে চীনের মূল ভূখণ্ডের কোথাও নতুনভাবে সংক্রমণের ঘটনা ঘটেনি। বিশেষজ্ঞরা বলছেন, করোনা নিয়ন্ত্রণে দেশের সাফল্যের মূল চাবিকাঠি হলো, বাসিন্দাদের মাস্ক পরানো, বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন এবং গণপরীক্ষা করা।

প্রসংগত, গত বছরের ডিসেম্বরে চীনেই প্রথম ছড়ায় করোনাভাইরাসের সংক্রমণ। হুবেই প্রদেশের উহান শহরের একটি সামুদ্রিক বাজার থেকেই প্রথম করোনা ছড়ায় বলে মনে করা হয়। পরবর্তী সময়ে এটি বিশ্বের প্রায় সব প্রান্তে ছড়িয়ে পড়লেও চীনের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।

সূত্র : রয়টার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ