1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

ভারতে ‘ক্ষুদ্র পরমাণু বোমা’ হামলার হুমকি পাকিস্তানি মন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪৭ Time View

ভারতে পরমাণু বোমা হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ। প্রধানমন্ত্রী ইমরান খানের অন্যতম ঘনিষ্ঠ এই মন্ত্রী বলেছেন, ‘ভারতের সঙ্গে এবার আর প্রথাগত যুদ্ধ হবে না। সরাসরি পরমাণু যুদ্ধ হবে।’

সামা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেখ রশিদ স্বীকার করেছেন যে, প্রচলিত যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর চেয়ে অনেক বেশি উন্নত। অতএব, পাকিস্তান ক্ষুদ্রতর পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করছে।

শেখ রশিদ বলেন, ‘পাকিস্তানের হাতে ১২৫ গ্রাম ও ২৫০ গ্রাম ওজনের ক্ষুদ্র পরমাণু বোমা রয়েছে। সেই পরমাণু বোমার নিশানা হতে পারে আসাম পর্যন্ত।’ তবে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিলেও পাক রেলমন্ত্রী ভারতে বসবাসকারী মুসলমানদের কোনো ক্ষতি হবে না বলে আশ্বাস দিয়েছেন।

কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ে শেখ রশিদের ভারতকে হুমকি দেওয়ার ঘটনা এই প্রথম নয়। ২০১৯ সালের সেপ্টেম্বরেও তিনি পাকিস্তানের হাতে ১২৫-২৫০ গ্রামের ক্ষুদ্রতর পারমাণবিক অস্ত্র থাকার বিষয়ে গর্ব করেছিলেন।

সূত্র : ইন্ডিয়া টুডে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ