1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

ক্রেডিট কার্ডের তথ্য চুরি: ১৩ দেশে আটক ২৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১২
  • ১১৬ Time View

ক্রেডিট কার্ডের তথ্য চুরি এবং সেসব তথ্য অবৈধভাবে বেচাকেনার অভিযোগে বিশ্বের ১৩টি দেশ থেকে কমপক্ষে ২৪ জনকে আটক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

আটকদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১২ জন এবং যুক্তরাজ্য থেকে ৬ জন রয়েছে। আর এদের সবার বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অবৈধভাবে তথ্য আদান-প্রদানের অভিযোগ প্রমাণিত হলে প্রতারণার মামলায় তাদের কারো কারো ৪০ বছরের কারাদণ্ড হতে পারে বলে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে।

অপারেশন কার্ড সপ নামে এ অভিযানে এফবিআই পরিচালিত ক্রেডিট কার্ডের তথ্য বেচাকেনার একটি ভুয়া ওয়েবসাইটের সহায়তায় অপরাধীদের শনাক্ত করা হয়েছে। আটকদের একজনের বিরুদ্ধে ৫০ হাজার ক্রেডিট কার্ডের নম্বর কেনাবেচার অভিযোগ আনা হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এ অভিযানের ফলে ২০ কোটি ৫০ লাখ ডলার ক্রেডিট কার্ডের তথ্যের অবৈধ লেনদেনজনিত লোকসান রোধ করা গেছে।

প্রসঙ্গত, প্রায় দু’বছর ধরে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া এবং অস্ট্রেলিয়ায় পরিচালিত গোপন তদন্তের মাধ্যমে এসব অবৈধ লেনদেনকারীদের আটক করতে সক্ষম হয়েছে এফবিআই।

কৌশল হিসেবে তারা ২০১০ সালের জুনে কার্ডার প্রফিট নামে একটি অনলাইন ফোরাম প্রতিষ্ঠা করে। এখানে ক্রেডিট কার্ডের নম্বর এবং অ্যাকাউন্টের তথ্য চুরি হয়ে গেছে এমন অ্যাকাউন্টগুলো ব্যবহারকারীদের বিনিময় করার সুযোগ দেওয়া হয়। এখানে নজরদারির মাধ্যমেই অপরাধীদের শনাক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ