1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

শক্তিশালী ভূমিকম্প ফিলিপাইনে, বাড়িঘর ক্ষতিগ্রস্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৪৫ Time View

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকনোলজি অ্যান্ড সিসমোলজি বলছে, মঙ্গলবার সকালে ম্যানিলা থেকে ৪৫১ কিলোমিটার দক্ষিণে ফিলিপাইনের কেন্দ্রে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পে একটি বাড়ির নিচে একটি পরিবারের সদস্যরা আটকা পড়েছেন। এছাড়াও আরও বেশি কিছু বাড়ি-ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা ও সেতু ভেঙ্গে গেছে। ভূমিকম্পের আঘাতে কাতেইনগান পৌরসভায় একটি তিনতলা ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। সেখানে এক পুলিশ কর্মকর্তা এবং তার পরিবারের সদস্যরা আটকা পড়েছেন। উদ্ধারকারী দল তাদের উদ্ধারে কাজ করছে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, কাতেইনগান থেকে ৫ কিলোমিটার দূরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ২১ কিলোমিটার।

এর আগে ১৯৯০ সালে ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

সূত্র: এবিসি নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ