1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

কমলা হ্যারিসের চেয়ে আমার ভারতীয় সমর্থক বেশি : ট্রাম্প

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৭০ Time View

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের হয়ে লড়াইয়ে নামছেন জো বাইডেন। আর তাঁর রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন কমলা হ্যারিস।

ডেমোক্র্যাট দুই প্রার্থীকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়েই যাচ্ছেন ট্রাম্প। আবারও ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও তাঁর রানিং মেট কমলা হ্যারিসকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, বাইডেনের নেতৃত্বে আমেরিকানরা নিরাপদ নয়। আর কমলা হ্যারিস তাঁর চেয়েও খারাপ। ট্রাম্প আরো দাবি করেন, তিনি (কমলা হ্যারিস) ভারতীয় বংশোদ্ভূত হলে কী হবে, তাঁর চেয়ে ট্রাম্পের ভারতীয় সমর্থক বেশি। তবে কিসের ভিত্তিতে তিনি এই দাবি করছেন তা জানানি ট্রাম্প।

এর আগে কমলা হ্যারিসকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করতেও শোনা গেছে ট্রাম্পকে। তিনি ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের মার্কিন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

এক সংবাদ মাধ্যমের সামনে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের অংশগ্রহণের আদৌ যোগ্যতা আছে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন। ট্রাম্প বলেন, আমি শুনলাম তাঁর নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতাই নেই। আমি জানি না এটি সত্য কি না। আমার মনে হয় ডেমোক্র্যাটরাই বিষয়টির সত্যতা যাচাই করতে পারবে।

সূত্র : এনডিটিভি, এএনআই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ