1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

কমলা হ্যারিসকে অভিনন্দন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪৪ Time View

যুক্তরাষ্ট্রের নির্বাচন দোড়গোড়ায় এসে দাঁড়িয়েছে। এরই মধ্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নারী কমলা হ্যারিসকে বেছে নেওয়া হয়েছে। এর জের ধরেই বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় হ্যারিসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

মিশেল ওবামা কমলা হ্যারিসের দুটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এবং ৫৫ বছর বয়সী হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন।

রানিং মেট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বেছে নেওয়ায় সবেক এই ফার্স্ট লেডি বলেন, হ্যারিসের নমিনেশন কৃষ্ণাঙ্গ নারীদের পথকে আরো সুগম করে দিয়েছে এবং অন্যদের জন্য দৃষ্টান্ত তৈরি করেছে। পোস্টে তিনি লিখেছেন, আজকের যারা শিশু, হ্যারিসকে দেখে তাদের মধ্যে অনুপ্রেরণা তৈরি হবে। ছোট শিশু যখন পত্রিকা খুলে, টিভি খুলে দেখবে কৃষ্ণাঙ্গ নারীর এগিয়ে চলা, তখন তারা আশা হারাবে না।

মিশেল ওবামার পোস্টটিতে লাইক পড়েছে ১০ লাখ আর ১০ হাজার মানুষ এতে কমেন্ট করেছেন।

৫৫ বছর বয়সী কমলার বাবা জ্যামাইকান, মা ভারতীয়। তিনি বর্তমানে ক্য়ালিফোর্নিয়ার সিনেটর। এর আগে তিনি সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্য়াটর্নি ছিলেন। ক্য়ালিফোর্নিয়ার অ্য়াটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন কমলা।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগে মাত্র দুজন নারী ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছেন। সারা পলিন ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে, ১৯৮৪ সালে জেরালডিন ফেরারো ডেমোক্রেটিক পার্টির হয়ে। তবে তাঁদের কেউ-ই নির্বাচিত হতে পারেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ