1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

‘ভাই বিচার না পেলে কোনওদিন আমি শান্তি পাবো না’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৬৬ Time View

সুশান্ত মামলায় সিবিআই তদন্তের দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া। এই মামলার তদন্ত সিবিআই -এর হাতে তুলেও দিয়েছে কেন্দ্র সরকার। তবে এই মামলায় যতক্ষণ না সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে, ততক্ষণ পুরোদমে তদন্ত শুরু করতে পারছে না সিবিআই। এদিকে সুপ্রিম কোর্ট এখনও এই মামলার রায় দেয়নি। এই পরিস্থিতিতে কিছুটা হলেও মনমরা দেখাল সুশান্তের বড়বোন শ্বেতা সিং কীর্তিকে। বিশেষ ভিডিও বার্তায় শ্বেতা বললেন, যতক্ষণ না এই সুশান্ত বিচার পাচ্ছে আমরা শান্তিতে বাঁচতে পারব না।

একটি ভিডিও বার্তায় শ্বেতা বলেন, আমি সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি। সকলের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, সকলে একত্রিত হয়ে সিবিআই তদন্তের জন্য আবেদন করুন। আমাদের সত্যিটা জানার অধিকার রয়েছে। সুশান্তে বিচার হওয়া দরকার। না হলে আমরা শান্তিতে জীবনযাপন করতে পারবো না। আমি সমস্ত হৃদয় দিয়ে আপনাদর কাছে প্রার্থনা করছি, সকলে মিলে সিবিআই তদন্তের দাবি জানান।

তাঁর এই ভিডিও বার্তা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকেও ট্যাগ করেছেন শ্বেতা।

ভিডিও বার্তা ছাড়াও আরও একটি পোস্টও করেন সুশান্তের ছোট বোন। শ্বেতা সিং কীর্তিকে এভাবে ভেঙে পড়তে দেখে তাঁকে আশ্বস্ত করেছেন অঙ্কিতা লোখান্ডে। তিনি লিখেছেন, সত্য অবশ্যই প্রকাশ্যে আসবে। আমরা অবশ্যই বিচার পাব।

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর এই মামলায় প্রথম থেকেই সুশান্তের পরিবারের পাশে দাঁড়িয়েছেন অঙ্কিতা লোখান্ডে। তিনিও প্রাক্তন প্রেমিককে বিচার দিতে সুশান্তের পরিবারের সঙ্গে একযোগে লড়াই চালিয়ে যাচ্ছেন। শ্বেতা ও অঙ্কিতা দুজনকেই একে অপরের সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট করতেও দেখা গেছে। জিনিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ