1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

ফেঁসে যাচ্ছেন মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৪৭ Time View

শাস্তি এড়াতে স্পেনে পালিয়ে গিয়েছিলেন মেক্সিকোর তেল কেম্পানি পেমেক্স-এর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এমিলি লসোভা ৷ তবে গত জুলাই মাসে সে দেশ থেকে তাকে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হয়।

গত মঙ্গলবার মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়, সাবেক প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতোর বিরুদ্ধে তদন্ত করতে হচ্ছে তাদের৷

কারণ হিসেবে বলা বলা হয়, এমিলি লসোভো স্বীকারোক্তি দিয়েছেন- ২০১২ সালের নির্বাচনী প্রচার-ব্যয়ের বড় অংশ ব্রাজিলের নির্মাণ প্রতিষ্ঠান ওডেব্রেশটের কাছ থেকে ঘুষ হিসেবে পেয়েছিলেন এনরিকে পেনা নিয়েতো৷

এক ভিডিও বার্তায় মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল আলেসান্দ্রো গার্ৎস মানেরো জানান, পেমেক্স-এর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তার দাবি, সাবেক প্রেসিডেন্ট নিয়েতো এবং তার অর্থসচিবের নির্দেশেই ওডেব্রেশটের কাছ থেকে ৪০ লাখ ডলারেরও বেশি অর্থ নিয়েছিলেন তিনি৷ পুরো টাকা নিয়তোর নির্বাচনী প্রচারে ব্যয় করা হয়েছিল।

অ্যাটর্নি জেনারেল আরো বলেন, কয়েক দফায় এক কোটি পেসোর চেয়েও বেশি অর্থের ঘুষ লেনদেন হয়েছে তখন৷ সেই টাকা রিপাবলিক দলের প্রেসিডেন্ট প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ব্যয় করা হয়েছে৷

এনরিকে পেনা নিয়েতো এবং তার সচিবের বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন করা হয়নি৷ এদিকে ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মেক্সিকোর প্রেসিডেন্ট ছিলেন এনরিকে পেনা নিয়েতো৷

সূত্র : এপি, রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ