1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

‘বেলুন সন্ত্রাসের’ অভিযোগে গাজায় হামলা চালাল ইসরায়েল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৪৬ Time View

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় হামাসের অবস্থান লক্ষ করে বুধবার রাতে হামলা চালানো হয়েছে। গাজা থেকে ইসরায়েলের দিকে বেলুনে করে বিস্ফোরক পাঠানোর জেরে এ হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়।

ইসরায়েলের দাবি, বুধবার বিস্ফোরক ভর্তি বেলুন গাজা থেকে ইসরায়েলের উদ্দেশে ওড়ানো হয়। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বহু জমির ফসল পুড়ে গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ইসরায়েলের দাবি, বেলুন দিয়ে ক্ষতি করার জবাবে বুধবার রাতে গাজায় হামাসের ঘাঁটি লক্ষ করে হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী। হামাসের ঘাঁটি, মাটির নিচের গুপ্ত দপ্তর এবং অবজারভেটরি টাওয়ার ধ্বংস করা হয়েছে। ইসরায়েল যে আক্রমণ করেছে, তা স্বীকার করে নিয়েছে হামাস।

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, বেলুন সন্ত্রাস শুরু করেছে হামাস। এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা। এর জবাবে বুধবার রাতে হামলা চালানো হয়েছে গাজায়। তবে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি।

সূত্র : আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ