1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

বাইডেনের ‘কমলা’ পছন্দে মুগ্ধ বারাক ওবামা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৩৮ Time View

আমেরিকার রাজনীতির ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচিত হলো। দেশটির ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কোনো নারীকে বেছে নেওয়া হলো। রানিং মেট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বেছে নেওয়ায় ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এক টুইট বার্তার নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্থা্নীয় সময় মঙ্গলবার রানিং মেট হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন জো বাইডেন। কমলা হ্যারিস হলেন প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম কোনো এশিয়ান বংশোদ্ভূত আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের প্রধান দ্বিতীয় শীর্ষ পদের নির্বাচনে লড়তে যাচ্ছেন।

কমলাকে বাছাই করায় বাইডেনের প্রশংসা করেছেন হিলারি ক্লিনটন-সহ শীর্ষ ডেমোক্রেট নেতারা। প্রশংসার তালিকায় সবচেয়ে বড় নাম সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

নভেম্বরের নির্বাচনে কমলা হ্য়ারিসকে ভাইস প্রেসিডেন্ট পদে বাছাই করা নিয়ে ওবামা বলেছেন, ‘কমলা হ্য়ারিসকে ভাইস প্রেসিডেন্ট পদে বেছে দারুণ সিদ্ধান্ত নিয়েছেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট বাছাই করা একজন প্রেসিডেন্টের প্রথম গুরুত্বপূর্ণ কাজ।’

ওবামা বলেন, ‘আমি সিনেটর কমলাকে চিনি। অনেকদিন ধরে তিনি এই কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমাদের সংবিধান রক্ষার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আদর্শ একজন। এটি আমাদের দেশের জন্য একটি ভাল দিন। এবার এই জিনিসটি জিতে নেওয়া যাক।’

৫৫ বছর বয়সী কমলার বাবা জামাইকান, মা ভারতীয়। তিনি বর্তমানে ক্য়ালিফোর্নিয়ার সিনেটর। এর আগে, তিনি সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্য়াটর্নি ছিলেন। ক্য়ালিফোর্নিয়ার অ্য়াটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন কমলা।

১১ আগস্ট ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন সমর্থকদের কাছে দেওয়া এক ই-মেইলে তাঁর রানিং মেট হিসেবে কমলা হ্যারিসকে বেছে নেওয়ার কথা জানান। মেইলে জো বাইডেন বলেন, ‘২০২১ সালের জানুয়ারি থেকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প ও মাইক পেন্সের বিরুদ্ধে লড়াইয়ে কমলা হ্যারিসই সেরা ব্যক্তিত্ব বলে আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি।’

আমেরিকার ইতিহাসে আগে মাত্র দুজন নারী ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছেন। সারা পলিন ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে, ১৯৮৪ সালে জেরালডিন ফেরারো ডেমোক্রেটিক পার্টির হয়ে। তবে তাঁদের কেউই নির্বাচিত হতে পারেননি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ