1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

অবশেষে বৈঠকে বসছে ভারত-নেপাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

ভারতের দখলে থাকা তিন ভূখণ্ডকে নিজেদের দাবি করে নেপালের নতুন মানচিত্র প্রকাশ ও প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সাম্প্রতিক কিছু পদক্ষেপের কারণে ভারত-নেপাল সম্পর্ক এখন তলানিতে। অতিরিক্ত চীন প্রীতি দেখাতে গিয়ে, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নিজের গদিও টলমল। এমন পরিস্থিতিতে আগামী ১৭ আগস্ট উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছে ভারত-নেপাল।

প্রায় ৯ মাস পর নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে দু-দেশের প্রতিনিধিরা আলোচনার টেবিলে মুখোমুখি হতে চলেছেন। পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন নেপালে ভারতের রাষ্ট্রদূত বিনয় কাবাত্রা। নেপালের পক্ষ থেকে আলোচনায় যোগ দেবেন পররাষ্ট্র সচিব শংকর দাস বৈরাগী।

নেপাল প্রশাসন সূত্রে খবর, নেপালের যে সমস্ত প্রকল্পে ভারত মূলধন বিনিয়োগ করেছে মূলত সেই সমস্ত বিষয়ে বৈঠকে পর্যালোচনা হবে। পাশাপাশি দু-দেশের সম্পর্কে যে চিড় ধরেছে, তার সমাধান সূত্র খোঁজারও চেষ্টা হবে।

দুই পক্ষের সম্মতিতেই আগামী ১৭ আগস্ট আলোচনার জন্য নির্ধারিত হয়। নয়াদিল্লির পক্ষ থেকে ১৭ আগস্টের বৈঠকের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। আলোচনায় উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনার উপর জোর দেওয়া হলেও সীমান্ত প্রসঙ্গ যে উঠবে, তা নেপালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি বিরোধপূর্ণ ভূখণ্ড কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধাউরাকে নিজেদের দাবি করে নতুন মানচিত্র তৈরি করেছে কেপি শর্মা অলির সরকার। নেপাল সংসদে তা পাসও হয়েছে। সেই বিতর্কিত মানচিত্রটিই জাতিসংঘ ও গুগলের কাছে পাঠানোর পরিকল্পনাও করেছেন নেপালের প্রধানমন্ত্রী। যাতে গুগল সার্চে ওই তিন ভূখণ্ড নেপালের অংশ হিসেবে চিহ্নিত হয়।

সূত্র : ইন্ডিয়া টাইমস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ