1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ ছাড়াই ১০০ দিন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৪৬ Time View

নিউজিল্যান্ডে করোনা সংক্রমণের কোনো রেকর্ড ছাড়াই আজ রবিবার ১০০ দিন চিহ্নিত হলো। তবে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এ নিয়ে সন্তুষ্টির কোনো জায়গা নেই।
স্বাস্থ্য দফতরের মহাপরিচালক এশলে ব্লুমফিল্ড বলেছেন, কমিউনিটি সংক্রমণ ছাড়া ১০০ দিন পাওয়া খুবই গুরুত্বপুর্ণ মাইলস্টোন। কিন্তু যেমনটা আমরা সবাই জানি, আমাদের আত্মতুষ্ট হওয়ার মতো অবস্থা নেই।
তিনি আরও বলেন, নিয়ন্ত্রণ করার পরও বিভিন্ন দেশে কতো দ্রুত ভাইরাসটি পুনরায় ছড়িয়ে পড়ছে তা আমরা দেখেছি। তাই ভবিষ্যতে কোন সংক্রমণ ঘটলে তা দ্রুততার সাথে নির্মূল করার জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে।
নিউজিল্যান্ডে এখনো ২৩ করোনা রোগী রয়েছে। তবে তারা সবাই দেশে প্রবেশকালে সীমান্তে শনাক্ত হয়েছে। তাদের প্রত্যেককে আইসোলেশানে রাখা হয়েছে।
নিউজিল্যান্ডে জনসংখ্যা ৫০ লাখ। ফেব্রুয়ারিতে প্রথম রোগী শনাক্তের পর ১ হাজার ২১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। সর্বশেষ গত ১ মে করোনা রোগী শনাক্ত হয়েছে।
করোনা নিয়ন্ত্রণে দেশটির সফলতা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিউজিল্যান্ডকে করোনা নিয়ন্ত্রণে অন্যদের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ