1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

অ্যারিজোনা কারাগারের ৫১৭ বন্দি করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৪৬ Time View

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি কারাগারে প্রায় অর্ধেক বন্দী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। রাজ্যটির কারা কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে সিবিএস নিউজ।

এদিকে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কারাগারে করোনায় ৫১ জন মারা গেছে। এর মধ্যে কুখ্যাত সান কোয়েন্টিন কারাগারে মারা গেছে ২২ জন।

দ্য অ্যারিজোনা ডিপার্টমেন্ট অব কারেকশানস এক বিবৃতিতে বলেছে, এএসপিসি-টাকসন হোয়েটসন কারাগারে ৫১৭ জন বন্দী করোনায় আক্রান্ত হয়েছে। তাদেরকে পৃথক রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সুস্থ হওয়ার পরে পুনরায় তাদের কারাগারে পাঠানো হবে।

অ্যারিজোনার সর্বমোট জনসংখ্যা ৭৩ লাখ। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৮০ হাজারেরও বেশি লোক। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৪২৯ বন্দী রয়েছে।

অপরদিকে ক্যালিফোর্নিয়ায় ৪ কোটি জনসংখ্যার মধ্যে ৫ লাখ ২৪ হাজার করোনায় আক্রান্ত। মারা গেছে ৯ হাজার ৭শ’ লোক।

সূত্র : সিবিএস নিউজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ