1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

দ্বিতীয় ধাপে করোনায় বেশি ঝুঁকিতে কম বয়সীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৪৫ Time View

করোনাভাইরাসের দ্বিতীয় ঝড়ে সংক্রমিত হওয়ার বেশি ঝুঁকিতে রয়েছে অল্প বয়সীরা। আর এ বছরের শীতে করোনার দ্বিতীয় সংক্রমণ শুরু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রথমবারের তুলনায় ভিন্ন ধাঁচের হতে পারে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মনে করেন, দুই সপ্তাহের মধ্যে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরু হতে পারে। এ ব্যাপারে প্রফেসর রজার কিরবি বলেছেন, সংক্রমণের দ্বিতীয় ঝড় শুরু হতে পারে শীতে।

ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, স্পেনসহ অন্যান্য দেশগুলোতে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ আসন্ন। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে সংক্রমণ শুরু হলে অল্প বয়সীরা বেশি ক্ষতিগ্রস্থ হবেন এবং করোনা এবার ভিন্নভাবে ধরা দিতে পারে।

প্রফেসর কিরবি বলেছেন, ইউরোপে এখন পর্যন্ত করোনাভাইরাসের ব্যাপারে কতটা জানা গেছে, সে ব্যাপারে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা দরকার। দ্বিতীয়বারের করোনা ঝড়ে ভাইরাসটি যেহেতু অনেকটাই জিনগতভাবে বদলে যাবে, সে কারণে কম বয়সীরা বেশি ঝুঁকিতে পড়তে পারে।

এখন পর্যন্ত বয়স্করা করোনাভাইরাসে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন। যাদের শারীরিক অবস্থা অপেক্ষাকৃত দুর্বল, তারাও ঝুঁকিতে পড়েছেন। এর আগে ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুতে ৫০ মিলিয়ন মানুষ মারা গেছে।

সূত্র : মিরর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ