1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

জুলাইয়ে করোনা রোগী দ্বিগুণ হয়েছে আফ্রিকার দেশগুলোতে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৪৫ Time View

আফ্রিকার দেশগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৫০০ শতাংশ বেড়ে গেছে গত দুই মাসে। আর কেবল জুলাই মাসেই আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। করোনা আক্রান্তদের শনাক্তের সরঞ্জামাদির স্বল্পতা এবং অন্যান্য উপকরণের অভাবের মধ্যেই মহামারি আরো প্রকট আকার ধারণ করছে।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) শঙ্কা, করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ের বিষয়টি এখনো অন্ধকারেই রয়েছে, সরকারিভাবে দেওয়া তথ্যের চেয়ে প্রকৃত করোনা রোগীর সংখ্যা অনেক বেশি।

করোনা পরীক্ষার স্বল্পতা, দেরিতে ফল প্রদান, বিধ্বস্ত স্বাস্থ্য অবকাঠামো এবং শনাক্তদের ব্যাপারে সঠিক পদক্ষেপের অভাবে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আইআরসি’র সিনিয়র প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা স্ট্যাসি মেয়ার্নস বলেছেন, যেখানে করোনা পরীক্ষার হার কম, সেখানে অন্ধকারে লড়তে হচ্ছে।

তিনি আরো বলেছেন, আফ্রিকার দেশগুলোতে জুলাই মাসে করোনা রোগী দ্বিগুণ হয়ে যাওয়ার বিষয়টি কিন্তু উদ্বেগের। যেসব দেশে আমরা কাজ করছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার তুলনায় পরীক্ষার হার অনেক কম। পরীক্ষা না করলে এই সংখ্যা হয়তো শূন্যতে নেমে আসবে। তার মানে এই নয় যে, ভাইরাস আর নেই।

সূত্র : ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ