1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪৮ Time View

এবার সৌদি আরবে হজের চিত্র ভিন্ন। এমন হজ আর কখনো দেখেনি বিশ্ববাসী। প্রাণঘাতী করোনা মোকাবেলায় সল্প পরিসরে বুধবার শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবের বাসিন্দা এবং দেশটিতে বসবাসরত বিদেশী বাসিন্দা এবারের হজে অংশ নিচ্ছে।

সৌদি আরবের নাগরিক ও সেখানে বসবাসরত অন্যান্য নাগরিকসহ মোট ১০ হাজার মানুষ হজে অংশ নিচ্ছে। বুধবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা আর বৃহস্পতিবার কাবা শরীফে গিলাফ পরানো হবে।কোভিড-১৯ থেকে রক্ষা পেতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। হজের জন্য মনোনীতদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হয়েছে। হজ শুরুর আগে দুই ধাপে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে সবার জন্য।

এবার হজের সময় মাস্ক পরতে হবে সবাইকে। এ কথা আগেই জানিয়ে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। অপরদিকে ভাইরাসের সংক্রমণ যাতে ছড়াতে না পারে সেজন্য জমজমের পবিত্র পানি পানেও থাকছে কঠোরতা। এবার সবার জন্য জমজমের পানি সরবরাহ করা হবে প্লাস্টিকের প্যাকেটে। সেই পানিই পান করতে হবে সবাইকে।

এছাড়া বিশেষ পরিস্থিতির কারণে শয়তানকে পাথর ছোঁড়ার আনুষ্ঠানিকতাতেও থাকছে ভিন্নতা। এবার সর্বোচ্চ ৫০ জন হাজি এক সঙ্গে পাথর নিক্ষেপ করতে পারবেন। তবে পাথরটি আগে জীবাণুমুক্ত করে তারপর সরবরাহ করা হবে হাজিদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ