1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

অর্থ কেলেঙ্কারি: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দোষী সাব্যস্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৫২ Time View

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ আত্মসাতের ঘটনায় প্রথম মামলার শুনানিতে সে দেশের সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দোষী সাব্যস্ত হয়েছেন। নতুন সরকার ক্ষমতা গ্রহণের চার মাস পর আজ মঙ্গলবার এ রায় আসলো।

জানা গেছে, কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মুহাম্মদ নাজলান মুহাম্মদ ঘাজালি রায় ঘোষণা করেছেন। বিচারক বলেন, মামলার ব্যাপারে সমস্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে দেখা যায়, রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে।

তিনি আরো বলেন, আমি অভিযুক্তকে দোষী মনে করি এবং সাতটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করছি। বিশ্বাসভঙ্গ, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহারসহ সাত ধরনের অভিযোগ আনা হয়েছিল নাজিব রাজাকের বিরুদ্ধে। সবগুলো ধারাতেই সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দোষী সাব্যস্ত করা হয়েছে।

৬৭ বছর বয়সী নাজিব রাজাকের পক্ষ থেকে বলা হয়েছে, রায়ের বিরোধিতা করে আপিল করা হবে। তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে বলেও জানানো হয়।

সূত্র : টাইম

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ