1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক দশকে ৮০০ পুকুর উধাও, কংক্রিটের চাপে উত্তপ্ত রাজশাহী সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদল-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০ সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে নেওয়া হল থানায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্পেকট্রামের মূল্য: বাংলাদেশ কি বৈশ্বিক প্রবণতা এড়িয়ে ঝুঁকিপূর্ণ পথেই এগোবে? সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত গুঞ্জনে জল ঢেলে পর্তুগালের স্কোয়াডে রোনালদো আসিয়ান কাপে বাংলাদেশের চূড়ান্ত দলে থাকছেন কারা?

আফগানিস্তানে ঝটিকা সফরে ডেভিড ক্যামেরন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০১১
  • ২৬০ Time View

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক অঘোষিত সফরে মঙ্গলবার আফগানিস্তান এসেছেন। আফগান যুদ্ধে তালেবানদের বিরুদ্ধে লড়াইরত ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেশটিতে মোতায়েন ব্রিটিশ সেনা পরিদর্শনে তিনি এই অনির্ধারিত সফরে আসেন।

তবে খারাপ আবহাওয়ার কারণে আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের প্রধান ঘাটি ক্যাম্প বেশনে তার পূর্ব নির্ধারিত সফর বাতিল করা হয়েছে। তার বদলে তিনি কান্দাহারে অবস্থিত ন্যাটো ঘাটি পরিদর্শন করেন।

সেখানে তিনি ব্রিটিশ টর্নেডো জেট ফাইটার পাইলটদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বর্তমানে আফগানিস্তানে প্রায় ৯৫০০ জন ব্রিটিশ সেনা নিয়োজিত আছে ।

ব্র্রিটিশ সামরিক বাহিনীর দায়-দায়িত্ব সমন্ধীয় একটি নতুন সংসদীয় কমিটি তৈরির ঘোষণা দেওয়ার প্রেক্ষিতে আফগানিস্তানে ক্যামেরনের এই সফর।

নতুন বছরে ক্যামেরন এই কমিটির বৈঠকে বসবেন বলে ধারণা করা হচ্ছে।

কান্দাহারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এই কমিটি ব্রিটিশ সেনাদের কল্যাণে কাজ করবে। এছাড়া আগামী ২০১৪ সালের মধ্যেই আফগানিস্তানে লড়াইয়ের ভূমিকা ব্রিটিশ সেনাদের সরিয়ে আনা হবে বলেও তিনি অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ