1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

৪ মাস পর চালু বাগদাদের বিমানবন্দর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৭৭ Time View

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ৪ মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার পুরোদমে ওই বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন যে, বিমানবন্দর খুলে দেওয়া হলেও যাত্রীদের কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে।
তিনি জানিয়েছেন, ইরাকে প্রবেশ করা সব যাত্রীকে ফ্লাইটে ওঠার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে করোনার পরীক্ষা করাতে হবে। এতে যাদের ফলাফল নেগেটিভ আসবে কেবল তারাই যাত্রা করতে পারবেন। এছাড়া যারা দেশ থেকে অন্য কোনো দেশে ভ্রমণ করবেন তাদের অবশ্যই ফ্লাইটের কয়েকদিন আগে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।
এ ছাড়া বিমানবন্দরে পৌঁছানোর পর প্রত্যেক যাত্রীর শরীরের তাপমাত্রা মেপে দেখা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ইরাকে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ২ হাজার ২২৬। এর মধ্যে মারা গেছে ৪ হাজার ১২২ জন। সুস্থ হয়ে উঠেছে ৬৯ হাজার ৪০৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ