1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

দক্ষিণ আফ্রিকায় করোনায় রেকর্ড মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৪৬ Time View

ধারণার চেয়েও ক্রমেই করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিচ্ছে দক্ষিণ আফ্রিকায়। প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও প্রাণহানি। গত এক দিনেই আফ্রিকার দেশটিতে সর্বোচ্চ প্রায় ৬০০ জনের মৃত্যু হয়েছে। এমন অবস্থায় সংক্রমণ ৪ লাখ হতে চলেছে সেখানে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত ৩ লাখ ৯৪ হাজার ৯৪৮ জন মানুষ করোনার ভুক্তভোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫০ জন। একই সময়ে প্রাণ গেছে ৫৭২ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ৯৪০ জনে দাঁড়িয়েছে।
প্রতিনিয়ত রেকর্ড শনাক্তে বিশ্বে সর্বোচ্চ সংক্রমণে দেশগুলোর তালিকায় পাঁচে রয়েছে দেশটি। শীর্ষে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও রাশিয়া। তবে প্রাণহানির তালিকায় অনেকটা পিছিয়ে।
তবে, কার্যকর কোনো ভ্যাকসিন কিংবা টিকা না থাকায় দেশীয় চিকিৎসায় আক্রান্তদের মধ্যে ২ লাখ ২৯ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বর্তমানে একটিভ রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮৩৩ জন।
দেশটিতে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বেশি বেশি নমুনা পরীক্ষায় জোর দেয়া হচ্ছে। কোন ফি ছাড়াই বিনামূল্যে দেয়া হচ্ছে চিকিৎসা। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন কমিউনিটি নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ