1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

ন্যাটো জোটের সামরিক মহড়ার জবাবে সামরিক মহড়ার নির্দেশ পুতিনের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৬ Time View

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সামরিক মহড়ার জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে আলাদা সামরিক মহড়া চালানোর জন্য সশস্ত্র বাহিনীকে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন।
তিনি নিজ দেশের সশস্ত্র বাহিনীর যুদ্ধ করার সক্ষমতা যাচাই করে দেখার জন্য পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে শুক্রবার এ মহড়া চালানোর নির্দেশ দেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে তাৎক্ষণিকভাবে সামরিক মহড়া শুরু হয়েছে। এতে নৌ, বিমান ও স্থলবাহিনী অংশগ্রহণ করছে। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের পাশাপাশি উত্তরাঞ্চলীয় নৌবহর এ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।
এর আগে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপ সচিব দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট সামরিক মহড়া চালিয়েছে এবং রাশিয়া নিশ্চিতভাবে এর উপযুক্ত জবাব দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ